বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় করতে
- আপডেট টাইম : ০৬:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / 149
নিউজ লাইট ৭১: ভাল মানুষ হওয়ার জন্য আমাদের সকলের চেষ্টা অব্যাহত রাখতে হবে, আওয়ামীলী সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার পদ্মা সেতু নির্মাণ করেছে ,বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করেছে , আগামী ৩ মাসের মধ্যে স্যাটেলাইট আরও একটি স্থাপন করার পরিকল্পনা চলছে, দেশের মানুষের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই, আপনারা সকল দন্ধ পরিহার করে ইমানের পরে সময়কে মূল্যায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় করতে সকল ভেদাবেদ ভুলে দেশের জন্য কাজ করুন।
সিলেটের ওসমানীনগরের মোবারকপুর বঙ্গবন্ধু উচ্ছ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপরোক্ত কথা গুলো বলেছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের মোবরকপুর গ্রামের উত্তরের মাঠে মোবারকপুর বঙ্গবন্ধু উচ্ছ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক জন সভা উচ্ছ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল খালিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বশির মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সাবেক সদস্য শফিকুরহমান চৌধুরী বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর,ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাহমিনা আক্তার, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলু চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা কবির উদ্দিন আহমদ, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগ নেতা জয়নাল আবেদীন, সিলেট জেলা যুবলীগ সভাপতি সামীম আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সভাপতি আব্দাল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ফজর উদ্দিন, বঙ্গবন্ধু উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ, উপস্থিত ছিলেন উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, প্রবাসী আওয়ামীলীগ নেতা কাজি শাজান, মুক্তিযুদ্ধা আফতাব আহমদ, সেচ্ছাসেবকলীগ আহবায়ক চঞ্চল পাল, সেলিম রেজাসহ আরও অনেক।













