সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 46

ছবি: সংগৃহীত

নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরের পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের বক্তব্যের  প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

এসময় মির্জা আব্বাস জানান, নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে। নির্বাচনকে পিছিয়ে দীর্ঘসূত্রিতার পিছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে। এটা হলে দেশের ক্ষতি হবে।

ফ্যাসিস্ট দমনে নতুন কোনো ফ্যাসিজম তৈরির আশঙ্কাও করেছেন বিএনপির এই নেতা। নতুন দলকে ধৈর্য ধরে আগানোর পরামর্শও দেন তিনি।

এর আগে সকালে ‘শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’ এমন মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না

আপডেট টাইম : ০৬:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫