সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি জমি থেকে মাটি উত্তোলনে লাখ টাকা অর্থদণ্ড

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 61

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ নামক এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

এ সময় কৃষি জমির কেটে ইট ভাটায় সরবরাহ করার অপরাধে মিজানুর রহমান (৫২) কে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অমান্য করায় অভিযুক্ত কে ১ লক্ষ্য টাকা অর্থদণ্ড করা হয়।কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কৃষি জমি থেকে মাটি উত্তোলনে লাখ টাকা অর্থদণ্ড

আপডেট টাইম : ১২:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫