সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপহৃত ৭ শ্রমিককে মুক্তি দিল সন্ত্রাসীরা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 55

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার কমলা বাগান এলাকা থেকে অপহৃত সাত শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার গভীর রাতে সরই ইউনিয়নের লুলাইং এলাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তি পাওয়া শ্রমিকরা হলেন— মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়ি চালক মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা এখনো যায়নি।

লামা উপজেলা সরই ইউনিয়নে কেয়াজু পাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণ থেকে ছাড়া পাওয়া সাত শ্রমিককে বাগান মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছে।

উল্লেখ্য, গত শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে লামা উপজেলার লুলাইং আমবাগান এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধার অভিযানে নামে পুলিশ ও সেনা সদস্যের যৌথ বাহিনীর।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অপহৃত ৭ শ্রমিককে মুক্তি দিল সন্ত্রাসীরা

আপডেট টাইম : ১২:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫