সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে আগুন দিলেন মাদকাসক্ত যুবক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / 68

মাদকাসক্ত যুবক গোলক বিশ্বাস। ছবি: নিউজ লাইট ৭১

নড়াইলে মা-বাবাকে মারধর করে মোটরসাইকেল ভাঙচুর করে ঘরে আগুন ধরিয়ে পালালো গোলক বিশ্বাস (২৯) নামে এক মাদকাসক্ত যুবক। এতে প্রায় ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল ৯টায় নড়াইল পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নেশাগ্রস্ত যুবক গোলক বিশ্বাস পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে।

এলাকা সূত্রে জানা গেছে, বখাটে যুবক গোলক প্রতিনিয়ত নেশা করা টাকার জন্য তার মা-বাবাসহ পরিবারের সবাইকে নির্যাতন করে আসছিল। বুধবার সকাল ৯টায় বখাটে গোলক নেশা করার জন্য পরিবারের কাছে টাকা চাই। পরিবার টাকা না দিলে মোটরসাইকেল ভাঙচুর ও মা-বাবাকে মারধর করে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বড় ধরনের তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পৌর এলাকায় মোটরসাইকেল ভাঙচুর ও মা-বাবাকে মারধর করে ঘরে আগুন ধরিয়ে দেয়ার ঘটনাটি শোনার পর ঘটনা স্থলে সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শন করেছে। তবে ওই বখাটে যুবক এখন পলাতক। তাকে ধরতে পুলিশ কাজ করছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঘরে আগুন দিলেন মাদকাসক্ত যুবক

আপডেট টাইম : ০৪:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪