সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মাঠে নামছে বাংলাদেশের নারীরা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • / 69

ফাইল ছবি।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। সফরকারীদের দেওয়া ২১৪ রানের লক্ষ্য তাড়ায় নিগার সুলতানা জ্যোতির দল মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায়। ফলে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে অজি মেয়েরা। সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে নিগার সুলতান জ্যোতির দল। রবিবার (২৪ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল টাইগ্রেস স্পিনার ফাহিমা খাতুন বলেন, ফিল্ডিং গ্রুপ গত কয়েক মাস অনেক কষ্ট করেছি। হয়তো মিস হয়ে গেছে হঠাৎ করে। নইলে অস্ট্রেলিয়ার মতো দলকে ১৫০ রানের নিচে রাখতে পারতাম। তবে কালকের ম্যাচেও আমাদের লক্ষ্য থাকবে বোলিংয়ের যে শক্তি, সেটির পাশাপাশি (ভালো) ফিল্ডিং করে ওদেরকে যত কম রানের মধ্যে আটকে রাখা যায়। আর আগে ব্যাটিং করলে অবশ্যই হেলদি টার্গেট দেওয়ার চেষ্টা করব।

অন্যদিকে, আগামীকালকের ম্যাচ দিয়ে সিরিজ নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন অজি ব্যাটার অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি বলেন, সিরিজ জেতাই লক্ষ্য আসলে (হাসি)। আমরা প্রথম ম্যাচটা বেশ ভালোভাবে নিরীক্ষা করেছি। কিছু জায়গা খুঁজে পেয়েছি যেখানে আমাদের উন্নতি করতে হবে। তবে হ্যাঁ; এটাই (সিরিজ জেতা) লক্ষ্য আসলে।

একইসঙ্গে কন্ডিশন অনুযায়ী মানিয়ে নেওয়ার দিকটাতেও নজর দিচ্ছেন সাদারল্যান্ডরা। বলেন, একজন ব্যাটার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খেলা। কোন কন্ডিশনে কীভাবে খেলতে হবে তা বুঝতে পারা। মাঝেমধ্যে এটা কিছুটা কঠিন হয়ে যায়। ফলে সেই কঠিন বিষয় মেনে নিয়েই আমাদের মানিয়ে নিতে হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আজ মাঠে নামছে বাংলাদেশের নারীরা

আপডেট টাইম : ০৯:৩৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪