কাজের ব্যস্ততায় গোসল করতেও ভুলে গেছেন এই শিল্পী
- আপডেট টাইম : ০৯:৫৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / 166
নিউজ লাইট ৭১ রিপোর্ট: মার্কিন পপশিল্পী লেডি গাগা। একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজের ব্যস্ততায় গোসল করতেও ভুলে গেছেন এই শিল্পী। আর সেই খবর নিজেই টুইটারে জানিয়েছেন লেডি গাগা।
লিখেছেন, আমার ব্যক্তিগত সহকারী জানতে চেয়েছিল, আপনি শেষ কবে গোসল করেছেন? আমি উত্তরে বলেছি, মনে নেই।
এদিকে সাতটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মালিক লেডি গাগা। একটি অস্কার, নয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড, সং রাইটার্স হল অব ফেম অ্যাওয়ার্ড, আর্টিস্ট অব দ্য ইয়ার, উইম্যান অব দ্য ইয়ার, গ্রেটেস্ট উইম্যান ইন মিউজিক, টাইম ম্যাগাজিনের জরিপে বছরের সেরা প্রভাব বিস্তারকারী নারী তিনি।
বিশ্বসংগীতের সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবামের শিল্পীদের একজন লেডি গাগা। বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছেন এই গায়িকা। তার কারণ খুব শিগগির বের হবে তার ষষ্ঠ অ্যালবাম। এই প্রকাশিতব্য অ্যালবাম ঘিরেই তার যত ব্যস্ততা। তবে মার্কিন এই গায়িকা তার মিউজিক ক্যারিয়ার নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছেন যে, গোসল করতেই ভুলে গেছেন।
লেডি গাগার ষষ্ঠ অ্যালবামের নাম ‘এলজি৬’


















