সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই চোরাকারবারি আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • / 81

ভারতীয় চকলেট-বিস্কুটসহ আটককৃত চোরাকারবারিরা (ছবি : নিউজ লাইট ৭১)

কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও বিস্কুটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-১৪। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহার করা একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোতালেব (২২) এবং গাজীপুরের পূর্ব টঙ্গীর মধ্য আরিচপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সোলেমান বাদশা শাহীন (৩১)।

র‌্যাব সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৯টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাটালমোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ১০ হাজার ১৪৫টি কিটক্যাট চকলেট, ১৪ হাজার ৯৬০টি ফাইভস্টার চকলেট এবং ১৫ হাজার ৬৩০টি ভারতীয় ওরিও বিস্কুট জব্দ করা হয়।

এ সময় চোরাচালানে জড়িত থাকায় ওই দুই ব্যক্তিকে আটক এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

র‍্যাবের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা দীর্ঘদিন যাবত সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বিদেশি চকলেট ও বিস্কুট এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

উল্লেখ্য, উদ্ধার হওয়া পণ্য এবং আটক আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দুই চোরাকারবারি আটক

আপডেট টাইম : ০৪:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২