সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বানভাসিদের উদ্ধারে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • / 82

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে বন্যা ভয়াবহ রূপ ধারণ করছে বলে। আর এতে বাসাবাড়িসহ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন বানভাসি মানুষ জানিয়েছে স্থানীয়রা।

এদিকে সিলেটের বন্যায় আটকে পড়া বানভাসি মানুষদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। শুক্রবার (১৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মজিবুর রহমান।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা থেকে রেসকিউ বোট আসছে। বোটগুলো আসলে দুই জেলার সব উপজেলায় উদ্ধার অভিযানে নামবে সেনাবাহিনী।

নদীর পানি উপচে সিলেট সদর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার ও জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। হু হু করে পানি বাড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। পানিতে নিম্নাঞ্চলের বাড়িঘর, ব্যবসায় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে গেছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বন্যার পানি বিপৎসীমার ১০৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপরে ছিল পানিতে তলিতে যায়। এতে বন্ধ হয়ে যায় ওইসব এলাকার বিদ্যুৎ সরবরাহ। এবারও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বানভাসিদের উদ্ধারে সেনাবাহিনী

আপডেট টাইম : ০৪:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২