নতুন ডেটা প্যাকেজ কার্যকর
- আপডেট টাইম : ০১:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / 74
মোবাইল ফোনের নতুন ডেটা প্যাকেজ কার্যকর হতে যাচ্ছে আগামী ১৫ মার্চ থেকে। নতুন প্যাকেজে ডেটার বিভিন্ন অফার কমিয়ে পুরাতন ডেটা নতুন প্যাকেজে যুক্ত করার একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির উপ-পরিচালক মো. জাকির হোসেন খান।
তিনি বলেন, ১ মার্চের পরিবর্তে নতুন নির্দেশনা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর হবে।
বিটিআরসি সূত্রে জানা যায়, ডেটা ও এই সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত জারিকৃত নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সব মোবাইল অপারেটরকে নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাকেজ, সিস্টেম ডিজাইন ও প্রয়োজনীয় প্রস্তুতি এবং ডেটা প্যাকেজগুলোর অনুমোদন কমিশন থেকে নিতে হবে।
পূর্বঘোষিত ১ মার্চের পরিবর্তে আগামী ১৫ মার্চ দিবাগত রাত ১২টা থেকেই জারিকৃত নির্দেশিকার সব নির্দেশনা অনুযায়ী ডেটা ও এ সংশ্লিষ্ট সব প্যাকেজ পরিচালনা করা হবে বলে জানা যায়।
নির্দেশিকা অনুযায়ী, একটি অপারেটর তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। এগুলো হলো- নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক প্যাকেজ এবং উন্নয়ন ও গবেষণা প্যাকেজ।
নিউজ লাইট ৭১













