সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • / 73

গুগল ম্যাপ। (ছবি: সংগৃহীত)

গুগল ম্যাপ আমাদের জীবনকে করেছে অনেক সহজ। ধরুন অপরিচিত কোনো জায়গায় গেলেন, জনে জনে জিজ্ঞাসা করতে হবে আপনার গন্তব্যের ঠিকানা। তবে সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপ সেই সমস্যার সমাধান করেছে বহুদিন আগেই।

অবস্থান, দূরত্ব এবং যেতে কত সময় লাগবে, সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানা যায় ম্যাপের মাধ্যমে। অন্যদের বারবার জিজ্ঞাসা করে বিরক্ত করতে হয় না আর।

গুগল ম্যাপ ব্যবহার করতে মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকা আবশ্যক। তবে জানেন কি ইন্টারনেট কানেকশন ছাড়াও ব্যবহার করতে পারবেন গুগল ম্যাপ? এভাবে গুগল ম্যাপ ব্যবহার করতে আগে থেকেই ঠিকানা সেভ করে রাখতে হবে। এরপরই সেভ করে রাখা এই ম্যাপের মাধ্যমে অফলাইনে আপনি ঠিকানা খুঁজতে পারবেন।

এই ফিচার আপনার কাজে লাগবে যখন আপনি কোনো রিমোট জায়গায় যান। আর সেখানে নেটওয়ার্কের সমস্যা থাকে। সেভ করে রাখা সেই ম্যাপের সাহায্যে নেভিগেশন ব্যবহার করতে পারবেন, সেই জায়গার ডিরেকশন পেয়ে যাবেন এমনকি ডাউনলোড করে রাখা সেই ম্যাপ থেকে লোকেশন সার্চও করে নিতে পারবেন।

তবে গুগল ম্যাপ সেখানে রিয়্যাল-টাইম ট্রাফিক ডিটেল, হাঁটা বা বাইসাইক্লিংয়ের ডিরেকশন বা বিকল্প রাস্তার সন্ধান সেখানে দেখাবে না। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করবেন-

১. প্রথমে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। সেখানে ডান দিকের ঠিক কর্নারে থাকা আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

২. এবার অফলাইন ম্যাপে ট্যাপ করুন।

৩. ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করুন। অপশনের ভিতরে ঢুকে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন।

৪. এবার ডাউনলোড অপশনে ট্যাপ করুন।

এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে, অফলাইনে যে ম্যাপ আপনি ফোনে ডাউনলোড করলেন, তা আপনাকে আপনারই এলাকারই কিছু নতুন রুট দেখাতে পারবে। এই অফলাইন ম্যাপ কিন্তু একটা সময় পরে এক্সপায়ার হয়ে যায়। তাই এক্সপায়ার হওয়ার আগেই আপনাকে ডাউনলোড করা সেই ম্যাপটি আপডেট করে নিতে হবে।

১৫ দিনের মধ্যেই অফলাইন ম্যাপ এক্সপায়ার হয়ে যায়। আর এক্সপায়ার হওয়ার পর গুগল ম্যাপ সেই এরিয়া স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে দেয়, যদি আপনার ডিভাইসটিতে ওয়াইফাই সংযোগ থাকে। তবে ম্যানুয়ালিও গুগল ম্যাপ আপডেট করা যায়। চলুন উপায় জেনে নেওয়া যাক-

১. আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি খুলুন।

২. এবার প্রোফাইল পিকচারে ট্যাপ করুন এবং তার পরে অফলাইন ম্যাপে ক্লিক করুন।

৩. এই তালিকা থেকে এক্সপায়ার্ড বা এক্সপায়ারিং এরিয়াতে ট্যাপ করুন।

৪. এবার আপডেট অপশনে ক্লিক করুন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

আপডেট টাইম : ০৪:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২