সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো ষড়যন্ত্রই উন্নয়ন অগ্রযাত্রাকে রুখতে পারবে না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • / 71

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) ও আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র হচ্ছে, আগামীতেও হবে। তবে কোনো ষড়যন্ত্রই এ উন্নয়ন অগ্রযাত্রাকে রুখতে পারবে না।

তিনি বলেন, এদেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় আছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।

আজ শুক্রবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর সৌজন্যে ড.আনোয়ার খানের ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

১নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে আজ ৩ হাজার শীতার্ত অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলা ব্যাপী ১০টি ইউনিয়ন ও পৌরসভায় মাট ৩০ হাজার কম্বল বিতরণ করা হবে।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক, ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন খান, ৩নং ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. মিজানুর রহমান, চন্ডিপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন।

এছাড়াও আরও ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ সামছু, রামগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া, যুগ্ম আহ্বায়ক অপু মাল এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কোনো ষড়যন্ত্রই উন্নয়ন অগ্রযাত্রাকে রুখতে পারবে না

আপডেট টাইম : ০২:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২