ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের হাতে ‘হুন্ডি ব্যবসায়ী’ আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • / 105

কক্সবাজারের ঈদগাঁওতে রেজাউল করিম পলাশ নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

এসময় তার কাছ থেকে ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ, হুন্ডির নগদ ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা, ৩৬টি চেকবই, বিপুল এটিএম/ভিসা কার্ড ও ১০টি মোবাইল জব্দ করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

আটক রেজাউল করিম পলাশ ঈদগাঁওর ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ফাঁসিয়াখালী এলাকার নুরুল আলমের ছেলে। তিনি স্বর্ণ চোরাকারবার ও হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাবের কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী জানান, রোববার রাতে র‌্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবের কাছে স্বীকার করেছেন দীর্ঘ এক যুগ ধরে তিনি স্বর্ণ চোরাকারবার ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত। তাকে ঈদগাঁও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

র‌্যাবের হাতে ‘হুন্ডি ব্যবসায়ী’ আটক

আপডেট টাইম : ০৩:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১