বোয়ালখালীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
- আপডেট টাইম : ০৫:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / 127
৭১: বোয়ালখালীতে র্যাবের অভিযানে এক প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রতারণা ও ভিডিও তৈরিতে ব্যবহৃত ১০টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ওই উপজেলার গোমদণ্ডী ইউপির ফুলতল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বোয়ালখালীর জমাদার বাড়ির ফয়েজুল ইসলামের মেয়ে শাকিলা আক্তার, কাউছার পারভীন ও ফারজানা আক্তার প্রকাশ বেনু, নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. সানি। সানি সম্পর্কে তাদের ভগ্নিপতি।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, বিভিন্নভাবে ফাঁদে ফেলে লোকজনকে বাসায় ডেকে নিয়ে কৌশলে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করছে একটি চক্র। এরপর সেসব ছবি-ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে সর্বস্ব। ১৯ সেপ্টেম্বর র্যাবের কাছে এমন অভিযোগ করেন এক ভুক্তভোগী। অভিযোগ পেয়ে শুরু হয় ছায়াতদন্ত করে অভিযান চালানো হয়েছে।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। আটক তিন নারীর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এক ডজনের অধিক মামলা রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।























