মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৩
- আপডেট টাইম : ০৫:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / 126
৭১: রাজধানীর বিভিন্ন এলাকা ও সাভারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শনিবার পুলিশ ও র্যাব সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১০১ পিস ইয়াবা, ৭ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন, ৭ বোতল ফেনসিডিল, ৫ বোতল বিদেশি ও ৫ লিটার দেশি মদ এবং ১৩৪ পুরিয়াসহ ১৭৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে।
এদিকে র্যাব-৪ এরর এএসপি সাজেদুল ইসলাম সজল বলেন, শনিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানাধীন সাভার বাসস্ট্যান্ডের আরএস টাওয়ারের সামনে হাই ট্রাভেলস বাস থেকে দুজনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৩৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
















