ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি ও কোপ, মৃত্যুর সঙ্গে লড়ছেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 7

ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় নবী হোসেন নামে এক পরিবহন ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর গ্রামে নিজ বাড়িতে এই বর্বরোচিত হামলার শিকার হন তিনি। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে বুধবার সন্ধ্যায় স্থানীয় সানি, নয়ন ও রব্বির নেতৃত্বে ৬-৭ জনের একটি সশস্ত্র দল উত্তর কারারচর গ্রামের ফজর রহমানের ছেলে নবী হোসেনের বাড়িতে আকস্মিক হামলা চালায়। প্রথমে তারা নবীর ছোট ভাই মনির হোসেনকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে সন্ত্রাসীরা পিকআপভ্যান ব্যবসায়ী নবীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং একপর্যায়ে তাঁর পেটে গুলি করে। এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী তাছলিমা বেগম ও মেয়ে সোহাগি আক্তার এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদের ওপরও হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নবী হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

নবীর স্ত্রী তাছলিমা বেগম জানান, ঢামেক হাসপাতালে দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর স্বামীর শরীর থেকে একটি গুলি বের করেছেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। নিজের ও পরিবারের ওপর হওয়া এই নৃশংস হামলার সুষ্ঠু বিচার এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এই নারী।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি ও কোপ, মৃত্যুর সঙ্গে লড়ছেন

আপডেট টাইম : ০৯:৩৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬