ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসক না হয়েও আল্ট্রাসনোগ্রাফি, ৩ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিসেস নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক আবু হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও নামের আগে ‘ডা.’ ব্যবহার এবং নিজেই আল্ট্রাসনোগ্রাফি করার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে নষ্ট ফ্রিজ ও মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্টও পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কালুখালী উপজেলা এলাকায় অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু হোসেন নিজেই আল্ট্রাসনোগ্রাফি করছেন—এমন প্রমাণ পাওয়া যায়। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহার করছেন বলেও প্রমাণ পাওয়ার কথা জানানো হয়।

অভিযানে প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে একটি নষ্ট ফ্রিজ ও মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট পাওয়া যায়। এসব অনিয়মের বিষয় বিবেচনায় নিয়ে কালুখালীর সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় আবু হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে উপস্থিত কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে সব সমস্যা সমাধান করে লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেন। একই সঙ্গে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কাউকে দিয়ে আল্ট্রাসনোগ্রাফি না করানোর নির্দেশ দেওয়া হয়।

এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, একজন ব্যক্তি চিকিৎসক না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করছেন এবং নামের আগে ‘ডা.’ ব্যবহার করছেন। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহারের বিষয়ও পাওয়া গেছে। এসব অনিয়মের পর মাত্র ৩ হাজার টাকা জরিমানা হওয়ায় তারা প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে কালুখালীর সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ এনটিভিকে বলেন, ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু হোসেন নিজেই আল্ট্রাসনোগ্রাফি করছেন—এমন প্রমাণ পাওয়া গেছে। এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি নামের আগে ‘ডা.’ ব্যবহার করছেন বলেও প্রমাণ পাওয়া যায়।

তিনি বলেন, কালুখালীতে ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা কম। স্থানীয় রোগীদের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে প্রতিষ্ঠানটির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিকে ফলোআপে রাখা হয়েছে। নির্ধারিত সময়ের পর আবার পরিদর্শন করে সব অনিয়মের সমাধান হয়েছে কি না, তা দেখা হবে।

তিনি আরও বলেন, এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কাউকে দিয়ে আল্ট্রাসনোগ্রাফি না করানোর জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

চিকিৎসক না হয়েও আল্ট্রাসনোগ্রাফি, ৩ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০১:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬