ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধানবোঝাই ট্রাক উল্টে খাদে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে অতিরিক্ত ধানবোঝাই একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) শেষরাতে ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের ৫নং গাজীরভিটা ইউনিয়নের বালিচান্দা-কচুন্দরা এলাকায় নির্মিত নতুন বেইলি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত ধানবোঝাই করে ট্রাকটি হালুয়াঘাটের দিকে যাওয়ার সময় বালিচান্দা-কচুন্দরা নতুন বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা ধানের বস্তাগুলো সড়কের পাশের খাদে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর ট্রাকটি খাদে উল্টে পড়ে থাকতে দেখা যায়। তবে অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে বলে স্থানীয়দের ধারণা।
এ ঘটনায় সড়কে সাময়িকভাবে যান চলাচলে দুর্ভোগের সৃষ্টি হলেও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নিউজ লাইট ৭১
Tag :

শেয়ার করুন

ধানবোঝাই ট্রাক উল্টে খাদে

আপডেট টাইম : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬