ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও অপরাধ বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩৪

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদক ও অপরাধ বিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৪টি মামলা করা হয়েছে। অভিযানে একটি বিদেশি রিভলভার, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১৩৬ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।

অভিযান চলাকালে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৯ দশমিক ৪ গ্রাম হেরোয়িন, ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নগদ ১ হাজার ৫৪০ টাকা এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাদক ও অপরাধ বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩৪

আপডেট টাইম : ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬