ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মো. মহসিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মহসিন কুমিল্লার দেবিদ্বার থানার বল্লবপুর এলাকার মো. ময়নাল হোসেন ওরফে মনু মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় আনিছুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীটি তার দত্তক নেওয়া পরিবারের সাথে থাকত। বাবার মৃত্যুর পর তার মা অন্যত্র বিয়ে করেন এবং প্রায় দুই বছর আগে মেয়েকে নিজের কাছে নিয়ে আসেন। এরপর থেকে কিশোরীটি তার মা ও সৎ বাবার সঙ্গেই বসবাস করছিল। অভিযোগ রয়েছে, গত প্রায় এক মাস ধরে সৎ বাবা মহসিন কিশোরীটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন।

সর্বশেষ গত ২৫ আগস্ট বিকেলে ভুক্তভোগীর মা কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে ফাঁকা বাসায় তাকে আবারও ধর্ষণ করেন মহসিন। পরে কিশোরীটি ঘটনাটি তার দত্তক পরিবারের সদস্যদের জানায়। বিস্তারিত জানার পর স্বজনরা স্থানীয়দের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ভুক্তভোগীর ভাইয়ের করা অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত মহসিনকে দ্রুত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

আপডেট টাইম : ০১:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬