শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ডিসেম্বরেই ফিরবেন, বিশ্বাস করতে চাই

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 3

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি বিশ্বাস করেন শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন এবং আইনের মুখোমুখি হবেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবেন। আমরা বিশ্বাস করি, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।’

বিচার বিভাগের বিভিন্ন সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, বিচার বিভাগে দুর্নীতি, টাউট-বাটপারদের দৌরাত্ম্য কিংবা কাঠামোগত দুর্বলতার মতো নানা সমস্যা থাকলেও সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।

তিনি বলেন, ‘যদি আমি বিচারকের পেশা বেছে নিই, তাহলে ধরে নিতে হবে আমি অন্য কোনো চাকরির মতো এই পেশায় আসিনি। আমি এসেছি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং মানুষের প্রতি বিধাতাপ্রদত্ত ন্যায়বিচারের দায়িত্ব পালন করতে।’

আইনমন্ত্রী আরও বলেন, বিচারকরা যেদিন ন্যায়বিচার প্রতিষ্ঠার এই চেতনা ধারণ করে দায়িত্ব পালন করবেন, সেদিনই দেশে প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে তিনি বিশ্বাস করেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শেখ হাসিনা ডিসেম্বরেই ফিরবেন, বিশ্বাস করতে চাই

আপডেট টাইম : ০৯:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬