সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতভর বৃষ্টি, আজও বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 63

ছবি: সংগৃহীত

আজ সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। রোববার রাতভর বৃষ্টির পর সোমবার সকালেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে শহরের কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হবে এবং একপর্যায়ে তা কমে যেতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী বৃষ্টি বলা হয়।

আবহাওয়া অফিসের গতকাল সন্ধ্যা ৬টার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। হাফিজুর রহমান আরও জানান, গতকাল রাতে অনেক বৃষ্টি হওয়ায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে পারে। তবে উত্তরের জেলাগুলোতে বৃষ্টি বেশি হতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রাতভর বৃষ্টি, আজও বৃষ্টির সম্ভাবনা

আপডেট টাইম : ১০:০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫