সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 47

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  এছাড়া বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আপডেট টাইম : ১১:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫