সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমার ভাগ্য খুলে গেছে: মেহজাবীন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 112

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের সম্পর্কের পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করে নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর ক্যারিয়ারে যেন লেগেছে নতুন ছোঁয়া। একের পর এক অর্জনে ভাসছেন তিনি।

তার অভিনীত চলচ্চিত্র প্রিয় মালতী দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে সমালোচক ও দর্শক—দু’পক্ষের কাছেই। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জয়ের পর এটি লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবেও পেয়েছে ‘দর্শক পছন্দ’ পুরস্কার।

সাম্প্রতিক সাফল্যের তালিকায় যুক্ত হয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪। সেখানে সমালোচক ও তারকা জরিপ—উভয় বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেহজাবীন, প্রিয় মালতী ছবির জন্যই।

মঞ্চে উঠে জোড়া পুরস্কার হাতে অভিনেত্রী আবেগতাড়িত হয়ে জানান, “আমার মনে হয়, বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে।” যদিও এ সময় পাশে ছিলেন না তার স্বামী রাজীব, যিনি বর্তমানে আলী সিনেমার প্রদর্শনী নিয়ে আছেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে।

এর আগেও আন্তর্জাতিক মঞ্চে সফলতার স্বাক্ষর রেখেছেন মেহজাবীন। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে পেয়েছেন সেরা অভিনেত্রীর মনোনয়ন। সে সময় তিনি বলেছিলেন, “এত প্রতিভাবান শিল্পীর সঙ্গে মনোনীত হয়ে আমি সম্মানিত। এটা আমার জন্য বড় অর্জন। আমি চাই আরও ভালো কাজ করতে, আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে।”

অভিনয় দক্ষতা, পরিশ্রম এবং ব্যক্তিগত জীবনের স্থিতি—সব মিলিয়ে যেন নতুন এক মেহজাবীনকে পাচ্ছে দর্শক।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আমার ভাগ্য খুলে গেছে: মেহজাবীন

আপডেট টাইম : ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫