সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সৌদি প্রবাসীর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুট

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 68

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরের ফেরিঘাট এলাকা হতে র‍্যাব পরিচয়ে দুই সৌদি আরব প্রবাসীকে অপহরণের পর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। অপহরণের শিকার প্রবাসীরা হলেন জমিস শেখ ও সুজন খান।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ৭টার দিকে শ্রীনগরের ফেরিঘাট এলাকা হতে এই অপহরণের ঘটনা ঘটে। ওই স্থান হতে তাদের মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগীরা জানান, তারা ঢাকা থেকে শ্রীনগরের বালাসুরের উদ্দেশ্যে নগর পরিবহনের একটি বাসে উঠেছিলেন। রাত আনুমানিক ৭টার দিকে বাসটি শ্রীনগরের ফেরিঘাটে পৌঁছালে র‍্যাব পরিচয় দিয়ে একদল ব্যক্তি বাস থামিয়ে তাদের জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। 

পরে অপহরণকারীরা তাদের জসিম শেখ থেকে ২৫ লাখ ২০ হাজার ও সুজন খান থেকে ১১ লাখ ৩০ হাজার ও মোবাইল ফোন লুট করে নেয়। পরে তাদের ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।

এ বিষয়ে র‍্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন জানান, “র‍্যাব পরিচয়ে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, তারা প্রকৃত র‍্যাব সদস্য নয়। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য র‍্যাব ইতোমধ্যেই গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে।”

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ সকাল ১০ টার দিকে বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছিল তবে এখনো অভিযোগ দায়ের করেনি। তারা অভিযোগ দায়ের করবে। লুন্ঠিত মালামাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ভুক্তভোগী প্রবাসীরা জানিয়েছে তাদের বাস হতে নামিয়ে মাইক্রোতে তুলে তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দুই সৌদি প্রবাসীর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুট

আপডেট টাইম : ১২:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫