সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি নাগরিকদের গণহারে দেশত্যাগের হিড়িক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৪২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 82

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইসরায়েল ছেড়ে অন্যদেশে পাড়ি জমিয়েছেন দেশটির ৮২ হাজার ৭০০ জন নাগরিক। এই সংখ্যা আগের বছর ২০২৩ সালের তুলনায় ২৭ হাজার ৪০০ জন বেশি।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সরকারি পরিসংখ্যান দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতি বছর দেশ ছেড়েছেন গড়ে ৩৬ হাজার ৪০০ জন ইসরায়েলি। ২০২৩ সালে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হামলা এবং তারপর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর ইসরায়েলের নাগরিকদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বৃদ্ধি পায়, যা ২০২৪ সালেও অব্যাহত ছিল।

পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালে ইসরায়েলের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ১ শতাংশ, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন।

২০২৩ এবং ২০২৪ সালে যারা বিদেশে গিয়েছেন, তাদের অধিকাংশই শিক্ষিত, পেশাগতভাবে দক্ষ এবং বিগত বছরগুলোতে যারা ইসরায়েল ছেড়েছেন, তাদের পরিবারের সদস্য, স্বজন কিংবা বন্ধু।

নাগরিকদের এমন গণহারে দেশছাড়ার কারণ অনুসন্ধানের চেষ্টা করেছে ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম। সাংবাদিকদের অনুসন্ধানে জানা গেছে, মূলত নিরাপত্তাজনিত কারণেই ইসরায়েল ছাড়তে চাইছেন তারা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ইসরায়েলি নাগরিকদের গণহারে দেশত্যাগের হিড়িক

আপডেট টাইম : ১১:৪২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫