শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / 62

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

যানবাহনে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সোমবার ডিএমপি সদরদপ্তরে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনা দেন। ডিএমপি কমিশনার বলেন, লাইসেন্স ছাড়া শহরের যেকোনো এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বেআইনিভাবে খুচরা তেল বিক্রি বন্ধ করতে হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় ২৪ ঘণ্টা গোয়েন্দাদের পাশাপাশি নগর পুলিশ কাজ করে যাচ্ছে।

কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে নগরবাসীকে উদ্বিগ্ন না হতে এ সময় পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

আপডেট টাইম : ০২:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩