সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাকারবারিদের নাম-ঠিকানা এক মাসের মধ্যে দাখিলের নির্দেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / 73

ফাইল ছবি

দেশের শীর্ষ মাদক কারবারিদের নাম ও ঠিকানা আদালতে দাখিল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশ পাওয়ার এক মাসের মধ্যে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

মাদক কারবারের জেরে দেশ থেকে বছরে পাঁচ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়ে ১৩ জুন একটি আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস।

আজ আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

চোরাকারবারিদের নাম-ঠিকানা এক মাসের মধ্যে দাখিলের নির্দেশ

আপডেট টাইম : ০১:০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩