শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত প্রতিবেশী নীতিতে বাংলাদেশকে প্রথম গণ্য করে: প্রণয় কুমার ভার্মা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৩৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / 21

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক উন্নয়নের পরিপূরক। দিল্লি তার প্রতিবেশী নীতিতে ঢাকাকে প্রথম গণ্য করে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

বৃহস্পতিবার ভারত বিচিত্রা’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার এ মন্তব্য করেন। ভারতীয় হাইকমিশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে দেয়া ভাষণে প্রণয় কুমার ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশ এমন একটি চমৎকার সম্পর্ক উপভোগ করছে, বিশ্বে যার জুড়ি মেলা ভার। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়। আমরা প্রায়ই যেমনটি বলে থাকি, আমাদের কাছে প্রতিবেশী প্রথম, আসলে প্রতিবেশী দ্বিতীয়। বাংলাদেশই প্রথম।

হাইকমিশনার বলেন, ভারত যখন জি২০-র প্রেসিডেন্ট হয়, দিল্লি সেই গুরুত্বপূর্ণ বহুজাতিক প্ল্যাটফর্মের আলোচনায় যোগ দিতে বাংলাদেশকে বিশেষ অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্য দিয়ে দিল্লি শুধু তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বন্ধুকে সম্মানিতই করেনি বরং অংশীদারিত্ব ও বন্ধুত্ব উদযাপন করেছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, বৈশ্বিক উন্নয়নে অবদান রাখা, বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, প্রতিকূলতা উত্তরণ এবং অগ্রগতি অর্জনে বাংলাদেশের সাফল্যের গল্প বিশ্বমঞ্চে শোনা যাবে এবং তা থেকে অন্যরা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর এমপি, লেখিকা সেলিনা হোসেন, কবি মোহাম্মদ নুরুল হুদা প্রমুখ।

সূত্র: বাসস

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভারত প্রতিবেশী নীতিতে বাংলাদেশকে প্রথম গণ্য করে: প্রণয় কুমার ভার্মা

আপডেট টাইম : ১০:৩৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩