শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃতজ্ঞ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৫৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 24

প্রয়োজনের সময় অর্থনৈতিক সহায়তা করায় বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্টের সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

একই দিনে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন আব্দুল মোমেন। বৈঠকে উভয়পক্ষ অগ্রাধিকারমূলক বাণিজ্য আলোচনা, ব্যবসা ও বিনিয়োগে সহযোগিতা, পর্যটনসহ কানেক্টিভিটির ওপর বিশেষ জোর দেয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কৃতজ্ঞ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১০:৫৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩