শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশের নামে পিকনিক করেছে বিএনপি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / 30

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

বিএনপি সমাবেশের নামে পিকনিক করেছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশের আট বিভাগে তারা সমাবেশের নামে মশারি ও কয়েল নিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছেন। এটি তাদের সমাবেশ না, পিকনিক। তারা পিকনিক করেছেন আর জারি গান শুনেছেন।

রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কথায় কথায় বলে আওয়ামী লীগ পালাবার সুযোগ পাবে না। তাদের নেতা তারেকই দেশের বাইরে পালিয়ে আছেন। এদেশের জনগণ বিএনপিকেই পালাবার সুযোগ দেবে না।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে রাজশাহীতেই বাংলা ভাই সৃষ্টি করেছিল। তারা ক্ষমতায় গেলে একটি নয়, ১০টি বাংলা ভাই সৃষ্টি করবেন।

তথ্যমন্ত্রী বলেন, রাজশাহীর এ মাদরাসায় তারা সমাবেশ করেছেন। এখানে আমাদের নেতাকর্মীরা সমাবেশ করতে চাননি। তারা বড় মাঠে করতে চেয়েছিলেন। আমরা এখানেই করেছি। এটি একটি ঐতিহাসিক মাঠ। আজ আমাদের জনসভা মাঠ ছাড়িয়ে পুরো শহরে চলে গেছে। রাজশাহীজুড়েই জনসমুদ্রে পরিণত হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সমাবেশের নামে পিকনিক করেছে বিএনপি

আপডেট টাইম : ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩