শিরোনাম :
এলপিজির দাম কমলো
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৮:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / 27
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজিতে ৬৫ টাকা কমিয়েছে কমিশন।
বাজারে মূসকসহ ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ছিল ১ হাজার ২৯৭ টাকা। পূর্বমূল্য থেকে ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। আজ থেকেই এ দাম কার্যকর হবে বলে বলা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।
ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
নিউজ লাইট ৭১
Tag :























