শিরোনাম :
মেট্রোরেল সাধারণ যাত্রীদের নিয়ে ছুটলো
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৫০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / 31
দীর্ঘ প্রতীক্ষার পর দেশে চালু হয়েছে স্বপ্নের মেট্রোরেল। বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে মেট্রোরেলে যাতায়াত করছেন সাধারণ যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর আগারগাঁও স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে চড়ে যাচ্ছেন উত্তরা দিয়াবাড়ি স্টেশন পর্যন্ত। প্রাথমিকভাবে এই রুটে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আগারগাঁও থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায় সকাল ৮টা ১৭ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি ছাড়ে ৮টা ২২ মিনিটে। এছাড়া তৃতীয় ট্রেন ছাড়বে সকাল ৯টা ২২ মিনিটে। প্রথম ট্রেনে ৭৫ জন ও পরবর্তীতে প্রতিটি ট্রেনে ৫০ জন করে যাত্রীরা যেতে পারবেন।
নিউজ লাইট ৭১
Tag :























