বিএনপি গোলাপবাগে সমাবেশ করবে: ডিএমপি
- আপডেট টাইম : ০৩:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- / 27
আগামীকাল শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ খবর জানিয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে ডিবি অফিসের গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ খবর জানান তিনি।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, গোলাপবাগ মাঠ ও আশপাশের এলাকায় তাদের সমাবেশ উপলক্ষ্যে পুলিশ নিরাপত্তা দেবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বলেছি নেতাকর্মীদের মুক্তি দিতে এবং নতুন করে কাউকে গ্রেপ্তার না করতে। পুলিশ বলেছে, মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমে হবে।’
বিএনপি মহাসচিবের এ আইনজীবী আরও বলেন, ‘আমরা আশা করি, বিএনপির মহাসচিব জামিনে মুক্ত হবেন। তিনি আগের সব মামলায় জামিনে রয়েছেন।’
নিউজ লাইট ৭১























