শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে গ্রেপ্তার আরও ১৩১৯

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 27

সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের। এসময় দুই হাজার ২২৪টি অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি ১ থেকে ১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ২২৪টি অভিযানে এক হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ৪০৫টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

গত ২৯ নভেম্বর পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালাতে বলা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সারাদেশে গ্রেপ্তার আরও ১৩১৯

আপডেট টাইম : ১০:১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২