শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে চিনির বাজারে অভিযান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / 22

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: নিউজ লাইট ৭১

অতিরিক্ত মূল্য বৃদ্ধি রোধে ফরিদপুরে চিনির বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এসময় জেলা সদরের গোয়ালচামটে চিনির পাইকারি ব্যবসায়ী মেসার্স নীলা ডাউল মিল এবং পাশের হেলিপোর্ট বাজারের খুচরা ব্যবসায়ী মেসার্স ছানোয়ার স্টোরকে জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও জেলা পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, অভিযানে চিনিসহ নিত্যপণ্যের ক্রয় রশিদ না থাকা, চিনির দাম বেশি রাখা ও মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মেসার্স নীলা ডাউল মিলকে ৫০০০ টাকা এবং মেসার্স ছানোয়ার স্টোরকে ২০০০ টাকা জরিমানা করা হয়। ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ফরিদপুরে চিনির বাজারে অভিযান

আপডেট টাইম : ০৯:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২