শিরোনাম :
শপথ নিলেন সদ্য নির্বাচিত ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানরা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৯:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / 20
শপথগ্রহণ করেছেন সদ্য নির্বাচিত ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানরা। আজ সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথবাক্য পাঠ করান।
এরপর জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর তফসিল ঘোষিত ৬১টি জেলা পরিষদের মধ্যে ৫৭টির নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও ভোলা ও ফেনী জেলার সব কয়টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন পড়েনি।
এছাড়া আদালতের নিষেধাজ্ঞা থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলার ভোট স্থগিত হয়।
নিউজ লাইট ৭১
Tag :























