শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 20

সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

মৌসুম পুরোপুরি আসার আগেই তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা।  

সোমবার (১৪ নভেম্বর) এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীত মৌসুমের এটিই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা সদর হাসাপাতালের শিশু কনসালটেন্ট আসাদুর রহমান মালিক খোকন বলেন, ‘আবহাওয়ার পরিবর্তন ও তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। সকালে, সন্ধায় ও রাতে শীত অনুভূত হচ্ছে এবং দুপুরে গরম লাগছে। আবহাওয়ার তারতম্যের কারণে রোগে আক্রান্ত হচ্ছে। এ সময় শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।’

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটাই দেশের এবং এই জেলার এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা

আপডেট টাইম : ০৯:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২