শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে প্রবেশ করলেই ফেরত পাঠানো হবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
  • / 20

ইইউয়ের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইয়ালভা জোহানসন জানিয়েছেন, ইউরোপে অবৈধভাবে প্রবেশ করলেই তাদের ফেরত পাঠানো হবে।  বাংলাদেশ থেকে যোগ্য ও দক্ষ কর্মী নিতে আগ্রহী ইউরোপের ২৭ সদস্য রাষ্ট্র। 

শুক্রবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ইইউ কমিশনার ইয়ালভা জোহানসন বলেন, বছরে প্রায় ৩০ লাখ বিদেশি কর্মী প্রবেশ করে ইউরোপে। এর মধ্যে বাংলাদেশি ৩৫ হাজার। তবে অদক্ষ হলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

ইইউ কমিশনার ইয়ালভা জোহানসন বলেন, পাচারকারীদের প্রলোভনে অনেকেই জীবনের ঝুকি নিয়ে ইউরোপ যাচ্ছে। এ ধরনের প্রবণতা বন্ধে কঠোর হচ্ছে দেশগুলো।

দু’দিনের ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠকেও তিনি এসব বিষয় তুলে ধরেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অবৈধভাবে প্রবেশ করলেই ফেরত পাঠানো হবে

আপডেট টাইম : ০৯:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২