শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড় চিতল প্রধানমন্ত্রীর বড়শিতে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / 21

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ছবি: সংগৃহীত।

একটু সুযোগ মিললেই ছিপ নিয়ে গণভবনের জলাশয়ে মাছ ধরতে বসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মাছ ধরার বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। এবার রাষ্ট্রপ্রধানের মাছ ধরার আরও একটি ছবি প্রকাশ্যে এলো।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক থেকে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর মাছ ধরার তিনটি ছবি পোস্ট করা হয়।

ছবি তিনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তোলা। দলের ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে একটি ক্যাপশনও দেয়া হয়েছে।

ক্যাপশন লেখা হয়, রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বড় চিতল প্রধানমন্ত্রীর বড়শিতে

আপডেট টাইম : ০৯:২৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২