শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 22

আন্দামান সাগরের কাছে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে আগামী তিনদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশসহ ভারতীয় উপকূলে আগামী দুইদিনের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতীয় উপকূলের কাছাকাছি চলে আসতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আন্দামান সাগর এবং এর কাছাকাছি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুষ্পষ্ট লঘুচাপ আকারে একই জায়গায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে

আপডেট টাইম : ০৯:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২