তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
- আপডেট টাইম : ০৭:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / 20
দেশের বিদ্যুৎ উৎপাদনের নার্ভ বলে পরিচিত নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপ বিদ্যুৎ উৎপাদন অবস্থা বর্তমান খুবই নাজুক। এখানে সাতটি ইউনিটের মধ্যে ছয়টির উৎপাদনই বন্ধ রয়েছে বছরের অধিকাংশ সময় ইউনিট গুলোতে যান্ত্রিক ক্রটি লেগেই থাকে।
আজ মঙ্গলবার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলামের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শুধু ৩৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৪ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চলছে। বাকি ৬টি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। কিন্তু আগামী দুই তিন দিনের মধ্যে ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পঞ্চম ইউনিটে উৎপাদন পুনরায় শুরু হবে বলে আশা করছি।
গত মঙ্গলবার (৪ আক্টোবর) দুপুর ২:০৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ম ইউনিটটির বিদ্যুৎ উৎপাদান বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের ৫ম ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে ফের এই উৎপাদন বন্ধ হয়ে যায়।
প্রধান প্রকৌশলী আরও জানান, ৩৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের ৭ম ইউনিটটির যান্ত্রিক সমস্যা সামাধান করা হচ্ছে। এ মাসের ২৫ তারিখে বিদেশি এক্সপার্ট এসে চেক করবে। পরে চলতি মাসের শেষ দিকে কিম্বা আগামী মাসের ১ তারিখে এর বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। ৩৬৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটটি আন্ডার ওভার হোল্ডিয়ে আছে এটি চালু হতে সময় লাগবে।
তাছাড়া বিদ্যুৎ কেন্দ্রের ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ও ২নং এবং ২১০ মেগাওয়াট ক্ষমাতা সম্পন্ন ৬ষ্ঠ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন একে বারে বন্ধ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান।
নিউজ লাইট ৭১























