শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স বাড়ানোর চেষ্টা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / 20

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা আর্থিক সংকটে আছি, এতে সন্দেহ নেই। তবে অনেক ক্ষেত্রে আমরা স্বস্তিতেও আছি। আমাদের খাদ্যের তেমন সমস্যা নেই। অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে। ’

আজ রবিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রিজার্ভ যা আছে তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলতে পারবে দেশ। রেমিট্যান্স বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ’

সেতুমন্ত্রী আরও বলেন, চলতি অক্টোবর মাসে সারা দেশে ১০০টি সেতু চালু হচ্ছে। এর মধ্যে ৫০টিরও বেশি সেতু চট্টগ্রামে। এমআরটি লাইন-৬ (ঢাকা মেট্রোরেলের একটি রেলপথ)-এর প্রথম ফেইজ এবং কর্ণফুলী টানেল উদ্বোধন হবে এ বছরের শেষে।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আমরা ইভিএমের পক্ষে, কারণ এতে জালিয়াতির শঙ্কা নেই। অথচ ব্রাজিলের প্রেসিডেন্ট ইভিএমের বিপক্ষে, আর বিরোধী দল পক্ষে। আর আমাদের দেশে ফখরুল সাহেবরা ইভিএম চাচ্ছেন না। ’

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রেমিট্যান্স বাড়ানোর চেষ্টা

আপডেট টাইম : ০৮:০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২