সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূ শাহীনা স্বামী হত্যার বিচার চান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • / 78

কক্সবাজারের টেকনাফে গৃহবধূ শাহীনা আক্তার মুন্নির স্বামীর হত্যার বিচার চেয়ে মিডিয়া অফিসে তার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ঘটনাটি চলতি মাসের ১২ সেপ্টেম্বর বিকাল ৫টায় বান্দরবান জেলা আলিকদম থানার তারাবনিয়া এলাকার নুর জাহানের বাড়িতে ঘটেছে।

মাদক সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত আসামিরা এ পাশবিক নির্যাতনের মাধ্যমে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে বলে সংবাদ সম্মেলনে এর বিচার চান নিহত আবুবকরের স্ত্রী শাহীন আখতার মুন্নি। এমনকি তিনি নিজে বাদী হয়ে মো. হারুনের পুত্র মো. শরীফকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে আলিকদম থানায় হত্যার অভিযোগ দায়েরের জন্য গেলে তা না নিয়ে উল্টো তাদের তাড়িয়ে দেওয়া হয়।

বিষয়টি আলিকদম প্রেসক্লাবে গিয়ে কর্মরত সাংবাদিকদের অবগত করলেও শেষ পর্যন্ত কোনো সুরাহা মিলেনি।

জানা যায়, ২০২১ সালে ২১ ডিসেম্বর ইসলামিক শরীয়ত মোতাবেক আলিকদম উপজেলার তারাবনিয়া এলাকার মৃত এহসান খলিফার পুত্র আবুবকরের সাথে টেকনাফ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেরুনতলীর নুর মোহাম্মদ এর মেয়ে শাহীনা আক্তার মুন্নীর সাথে বিয়ে হয়। এরপর এক বছর তারা সুখে-শান্তিতে বসবাস করতে থাকলে অভিযুক্তরা মাদকের ব্যবসা ও পাচারের কাজে গৃহকর্তা আবুবকরকে নিয়োগের জন্য চাপ ও বল প্রয়োগ করে থাকে।

অন্যথায় প্রাণনাশের হুমকিও দেয়। এ নিয়ে অভিযুক্তদের সাথে ঝগড়াঝাঁটি ও মারামারি করে এক পর্যায়ে ২০২২ সালে ১২ সেপ্টেম্বর বিকালে তারা সুযোগ পেয়ে আবুবকরকে পরিকল্পিতভাবে হত্যা করে। পরবর্তীকালে নিহতের স্ত্রী শাহীন আক্তার তার স্বামী আবুবকরকে হত্যার বিচার চেয়ে অবশেষে সাংবাদিকদের দ্বারস্থ হন।

এ বিষয়ে আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি ছুটিতে থাকার কারণে বিষয়টি অবগত ছিলাম না। ঘটনাটি তদন্তপূর্বক খতিয়ে দেখা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

গৃহবধূ শাহীনা স্বামী হত্যার বিচার চান

আপডেট টাইম : ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২