শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনেকেই এডিস মশার নিয়ন্ত্রণ নিয়ে বিন্দাস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • / 20

নির্মাণাধীন ভবনের মালিক ও ভবন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে হুঁশিয়ার করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অনেকেই এডিস মশার নিয়ন্ত্রণ নিয়ে বিন্দাস। তাঁরা ভাবছেন, কেউ তো আসবে না, অভিযান করবে না। সবাইকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা কিন্তু প্রতিটি এলাকায় যাচ্ছি। ড্রোনের মাধ্যমেও বাসাবাড়ির ছাদবাগান পর্যবেক্ষণ করা হচ্ছে।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি পরিচালিত বিশেষ অভিযানে মেয়র এসব কথা বলেন।

ঢাকা উত্তর সিটির ৫০ নম্বর ওয়ার্ডের আজমপুরের ফরিদ মার্কেট, মুন্সি মার্কেট, আফজাল সরণি, বায়তুল ফালাহ মসজিদ রোড, জনাব আলী সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মেয়র বলেন, এই মশা বাসাবাড়িতে, আশপাশের আঙিনায়, ছাদবাগানে অব্যবহৃত কোনো টায়ার, মাটির পাত্র, রঙের কৌটা, ফুলের টব কিংবা ডাবের খোসায় জমে থাকা পানিতে প্রজনন ও বংশ বিস্তার করে।

এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে মেয়র বলেন, সিটি করপোরেশন থেকে এই মশা নিধনে আমরা চেষ্টা করছি। নগরবাসীরা সচেতন হয়ে নিজ নিজ বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রেখে, কোথাও পানি জমে থাকতে না দিয়ে এডিস মশাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখা যাবে। কোরবানির বর্জ্য অপসারণে নগরবাসী সবার সহযোগিতায় যেভাবে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করা সম্ভব হয়েছিল, ঠিক একইভাবে এডিস মশা নিয়ন্ত্রণেও এগিয়ে আসতে হবে।

এডিস মশা নিয়ন্ত্রণে আগামী সাত দিনে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে মেয়র বলেন, কাল রবিবার থেকে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করা হবে। ১০ অঞ্চলে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই অভিযান পরিচালনা করবেন। বিশেষ এই অভিযানে যেখানেই এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই জরিমানা করা হবে। কোনো ভবন বা স্থাপনার মালিক কিংবা প্রতিনিধি না থাকলে নিয়মিত মামলা দেওয়া হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অনেকেই এডিস মশার নিয়ন্ত্রণ নিয়ে বিন্দাস

আপডেট টাইম : ০৫:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২