শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১২ সেপ্টেম্বর ৫৯ দেশের পুলিশের ইন্টারপা সম্মেলন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • / 18

আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিস (ইন্টারপা)-র ১১তম বার্ষিক সম্মেলন শুরু হতে যাচ্ছে।

১২ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইন্টারপা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেক্টর (অতিরিক্ত আইজি) খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ডিজিটালাইজেশন অব পুলিশিং’ প্রতিপাদ্যে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হবে। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনে বাংলাদেশ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা ১৩টি পেপার উপস্থাপন করবেন।

৫৯টি দেশের ৭৬টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংগঠন ইন্টারপা এ সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করবে বলে রেক্টর জানান।

দ্বিতীয় দিন সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তারা রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অতিরিক্ত আইজি খন্দকার গোলাম ফারুক বলেন, এ সম্মেলনের ফলে বিভিন্ন দেশের পুলিশিং ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারব। এ ধরনের সম্মেলনে প্রশিক্ষণের ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরও দক্ষ হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়, যা পুলিশ সদস্যদের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের ডিজিটালাইজেশন এবং সাইবার সিকিউরিটি সক্ষমতা আগের চেয়ে বেড়েছে।

তিনি বলেন, এ সম্মেলনের মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বাংলাদেশ ও আমাদের পুলিশের সক্ষমতা সম্পর্কে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের আমরা অবগত করতে পারব। আমরা বিভিন্ন দেশের পুলিশিং ব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে পারব, তাদের অবস্থান সম্পর্কে জানতে পারব।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আগামী ১২ সেপ্টেম্বর ৫৯ দেশের পুলিশের ইন্টারপা সম্মেলন

আপডেট টাইম : ০৫:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২