শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাছের সাথে স্বামীকে বেঁধে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / 21

ছবি: নিউজ লাইট ৭১

জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের তেঘরবিশা (সাদেক মন্ডলপাড়া) এলাকায় স্বামীকে আম গাছের সাথে বেঁধে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার কাদের মন্ডল পাড়ার শফিকুল ইসলামের ছেলে শাওন হোসেন (২২), চকগোপাল এলাকার মৃত শামসুল আলমের ছেলে মাহফুজ ওরফে মিফুজ (৩০), রহমতপুরের শামসুল আলমের ছেলে তানভির ইসলাম (১৯) ও চকগোপালের শহিদুল ইসলামের ছেলে শাহিন (২৭)।

মামলার বিবরণে জানা গেছে, ওই গৃহবধূর স্বামীর বাড়ি জেলার কালাই উপজেলার উত্তর মাস্তর উদয়পুর এলাকায়। গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই গৃহবধূ যশোরে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য কালাই থেকে বাসে করে জয়পুরহাটে আসার পথে তাদের মোবাইলসহ টাকা চুরি হয়ে যায়। পরে রাত ৮টায় তারা রেলগেটে এসে ভাড়ার জন্য মানুষের কাছে আর্থিক সাহায্য চাইলে আসামি শাওন নিজেকে মেম্বারের ভাই পরিচয় দিয়ে আর্থিক সাহায্য দেয়ার বলে শাহিনের অটোরিকশায় করে তেঘরবিশা এলাকার একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে অপর দুই আসামি এসে তার স্বামীকে আম গাছের সাথে বেঁধে রাখে। এরপর তারা পালাক্রমে ওই গৃহবধূকে ধর্ষণ করে।

এ সময় গৃহবধূ ও তার স্বামীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুইজনসহ মোট তিনজনকে আটক করে। তবে অটোচালক শাহিন পলাতক ছিল। পরে গেল রাতে তাকেও গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) গোলাম সারোয়ার নিউজ লাইট ৭১ কে জানান, এ ঘটনায় গতকাল (২ সেপ্টেম্বর) ভিকটিম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আরেক আসামি শাহিনকে গেল রাতে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। তার ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার পর ঘটনার সত্যতা পাওয়া গেছে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
Tag :

শেয়ার করুন

গাছের সাথে স্বামীকে বেঁধে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

আপডেট টাইম : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২