শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনের তাপমাত্রা কমতে পারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • / 22

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে। এছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়নি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দিনের তাপমাত্রা কমতে পারে

আপডেট টাইম : ০২:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২