শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর টোল ফ্রি নাম্বার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • / 15

সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার থেকে বন্যার্তদের উদ্ধারে কাজ শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনী।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি আরও দু-তিন দিন ধরে অবনতি হতে পারে। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিরও দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা আছে।

এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টোল ফ্রি নাম্বার চালু করেছে বাংলাদেশ সেনবাহিনী। আজ আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিচের নম্বরে বিনামূল্যে যোগাযোগ করা যেতে পারে:

টোল ফ্রি নম্বরগুলো হলো- গ্রামীণফোন: ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭, ০১৭৬৯১৭৭২৬৮, রবি: ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০, ০১৮৫২৮০৪৪৭৭, বাংলালিংক: ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৯৩৭৮১১৪৪, ০১৯৯৫৭৮১১৪৪, টেলিটক: ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭, ০১৫১৩৯১৮০৯৮।

সিলেট-সুনামগঞ্জে ব্যাপক বন্যার পরিপ্রেক্ষিতে এমন অবস্থায় পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধারে জেলার তিন উপজেলায় সেনাবাহিনী নামানো হয়েছে গতকাল শুক্রবার।

সিলেটে বন্যার পানি বেড়ে চলেছে। এখনো অনেক মানুষ পানিতে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে এরই মধ্যে গতকাল শুক্রবার থেকে বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। সেনাবাহিনীর পাশাপাশি আজ শনিবার থেকে নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন বলে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান নিশ্চিত করেছেন।

এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে সিলেটের প্রধান নদী সুরমার কানাইঘাট ও সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছিল। বাসাবাড়িতে হাঁটু থেকে কোমরসমান পানি। এদিকে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও সিলেট সদর উপজেলায়ও পানি বেড়ে চলছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সেনাবাহিনীর টোল ফ্রি নাম্বার

আপডেট টাইম : ০৫:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২