শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেতু উদ্বোধনের দিন সতর্ক থাকার নির্দেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • / 16

পদ্মা সেতুর উদ্বোধনের দিন নাশকতার ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

ওবায়দুল  কাদের বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে অনেক ঘটনা ঘটছে।

জানি না চট্টগ্রামের কনটেইনার ডিপো তারই একটা অংশ কি না। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে নাশকতা করার ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে উদ্বোধনী দিন একটা ঘটনা ঘটানোর জন্য। তারা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করবে, আমাদের সাবধান থাকতে হবে। সবাই সতর্ক থাকবেন। যাতে শত্রুরা ভেতরে ঢুকে কোনো অন্তর্ঘাত করতে না পারে।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন জনসাধারণ পায়ে হেঁটে পারাপার হওয়ার সুযোগ থাকতে পারে। সেতু উদ্বোধনের দ্বিতীয় দিন জনসাধারণের জন্য যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হবে। উদ্বোধনের দিনও কিছু যান চলাচলে সুযোগ দেওয়া হতে পারে।

মন্ত্রী আরও বলেন, ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশের পর পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তে গিয়ে নামফলক উদ্বোধন করবেন তিনি। সেখানে কাঁঠালবাড়ী ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে আওয়ামী লীগ।
নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সেতু উদ্বোধনের দিন সতর্ক থাকার নির্দেশ

আপডেট টাইম : ০৫:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২